'বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে
আনব হাসি সবার ঘরে।'
এই প্রতিপাদ্যকে বুকে লালন করে যথাযোগ্য শ্রদ্ধা নিবেদন ও উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-দিবস-২০২৪। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের মুজিব কর্নার সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এরপর জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানের গ্রন্থাগারের জন্য ক্রয়কৃত বইয়ের বক্স আনবক্সিং করেন অধ্যক্ষ মহোদয় এবং চিফ কো-অর্ডিনেটর ম্যাডাম। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে অনেক বেশি আনন্দিত, উদ্বেলিত ও উচ্ছ্বসিত হয়।
কলেজ অডিটোরিয়াম-এ শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় 'বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা, কবিতা আবৃত্তি, হামদ-নাত পরিবেশনা ও দোয়া-কামনা। বিশেষ আয়োজন-এর মধ্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও অধ্যক্ষ মহোদয়ের সমাপনী সম্ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd