'রক্তে আমার আবার প্রলয় দোলা।
ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা ,
আমি কি ভুলিতে পারি
আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।'
"মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪" যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আলোচনা সভা।
দিবসের শুরুতে ছিলো প্রথম প্রহরে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)-এর নেতৃত্বে ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামের ব্যবস্থাপনায় সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দিবসোপযোগী কালো পোশাক পরিধান করে প্রভাতফেরী এবং মানিকগঞ্জস্থ শহিদ-মিনার ও স্কুল-প্রাঙ্গনের শহিদ-মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরোজা খানম, সভাপতি, পরিচালনা পর্ষদ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও চেয়ারম্যান, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
বিশেষ আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং একটি মনোমুগ্ধকর পথনাটক ''অজানা একুশ''। অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্য ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের আয়োজনের সমাপ্তি হয়।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd