যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে আজ ১ আগস্ট ২০২৩, মঙ্গলবার মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হলো। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।
এর পূর্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হামদ-নাত, কুরআন তিলাওয়াত এবং মরহুমের জীবন নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও কর্মকর্তারা কালো ব্যাচ ধারণ করে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কলেজের মিলনায়তনে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামি সংগীত, মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা, দোয়া-মোনাজাত ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় আজকের সমস্ত আয়োজন।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd