আজ অনুষ্ঠিত হলো মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা। এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন উক্ত শ্রেণির অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নসহ অর্ধ-বার্ষিক পরীক্ষার রিপোর্ট কার্ড প্রদান করা হয় এবং নতুন কারিকুলাম সম্পর্কে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির অভিভাবকদের সম্যক ধারণা দেওয়া হয়।
শ্রেণি-শিক্ষকের সমন্বয়ে সকল বিষয়-শিক্ষক ও সম্মানিত অভিভাবকদের সাথে শিক্ষা ও সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন সুদক্ষ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd