MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
 এ উপলক্ষে দিবসের কর্মসূচি শুরু হয় মানিকগঞ্জ শহরস্থ  ও প্রতিষ্ঠানে মুজিব কর্নারে বিদ্যমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক  অর্পণের মধ্য দিয়ে।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট এর সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে  কবিতা আবৃত্তি, হামদ ও নাতে রাসুল,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জীবনী আলোচনা,  তথ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং দোয়ার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ  লে. কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষপত্নী রহমত আরা লস্কর, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
 বিশেষ আয়োজনের মধ্যে ছিল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

CONTACT US