"জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন।" এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর'-এর সৌজন্যে জেলা মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও তার প্রতিকার' বিষয়ক সেমিনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. হামিমুর রশীদ, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd