'গণ-অভ্যুত্থানের বীর সেনা, আমরা তোমাদের ভুলব না।'
আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মুক্তমঞ্চে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ও হতাহতদের উদ্দেশ্যে স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট সংগীত- কবিতা ও ড্রামাগ্রাফির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে তুলে ধরা হয় উপস্থিত দর্শকের সামনে। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.), চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করসহ শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) আন্দোলনে শহিদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকলকে স্মরণ করেন। অভ্যুত্থানের তাৎপর্য বোঝাতে তিনি কিছু হৃদয়বিদারক ঘটনার লোমহর্ষক বর্ণনা করেন এবং সকলকে এই জাগরণের সাথে একাত্ম হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd