মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সবসময় ব্যতিক্রম কিছু করে। এরই ধারাবাহিকতায়
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চিলড্রেন পার্কে আরও এক নতুন সংযোজন 'ক্যাফে টেবিল'। শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধার জন্য মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা টিফিন টাইমে যেন ক্যাফে টেবিলে বসে সুশৃঙ্খল ভাবে টিফিন করতে পারে সেজন্যই আজকের এই নতুন সংযোজন।
ক্যাফে টেবিল উদ্বোধনে উপস্থিত ছিলেন জনাব আফরোজা খানম, পরিচালনা পর্ষদ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং চেয়ারম্যান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিস। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। সাথে উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd