MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'ঐতিহাসিক ৭ই মার্চ দিবস'
'ঐতিহাসিক ৭ই মার্চ দিবস'

"সাতই মার্চের ঘোষণা, স্বাধীনতার সূচনা"

এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারাদেশে পালিত হলো 'ঐতিহাসিক ৭ই মার্চ দিবস'। তার অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদা ও অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন আয়োজনের মাধ্যমে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দিবসটি পালন করে।

প্রধান আয়োজনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলো অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো.জহিরুল ইসলাম (অব.)-এর নেতৃত্বে সকল শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিষ্ঠানের মুজিব কর্নার সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ। এরপর কলেজ মাঠ-প্রাঙ্গনে সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচারিত হয়।

বিশেষ আয়োজন-এর মধ্যে ছিলো শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

CONTACT US