MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
'এমআইএসসি এ  নতুন মাত্রা যুক্ত হলো  'মুক্তমঞ্চ'
'এমআইএসসি এ নতুন মাত্রা যুক্ত হলো 'মুক্তমঞ্চ'

"মুক্ত মনে মেলবো ডানা"

শিক্ষার সাথে সংস্কৃতি চর্চা যদি সমান তালে না চলে তাহলে শিক্ষাটা অসম্পূর্ণ থেকেই যায়। তাই MISC একাডেমিক কার্যাবলীর পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশ এবং সহপাঠ কার্যক্রমে সমান গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে সংস্কৃতি চর্চার জন্য নতুন মাত্রা যুক্ত হলো প্রতিষ্ঠানের 'মুক্তমঞ্চ'।

প্রতিষ্ঠানের প্রভাষক রফিক সানি'র রচনা ও সার্বিক নির্দেশনায় ড্রামা ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত নাটক 'আবার স্বপ্ন' মঞ্চায়ন এবং প্রতিষ্ঠানের শিক্ষিকা ইভা ম্যাডামের সার্বিক নির্দেশনা ও পরিচালনায় রবীন্দ্রনাথের বিখ্যাত নৃত্যনাট্য 'চন্ডালিকা' পরিবেশনার মাধ্যমে আজ মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এবং মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান জনাব আফরোজা খানম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লে. কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) অধ্যক্ষ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন চিফ কো- অর্ডিনেটর রহমত আরা লস্কর।

CONTACT US