‘বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ম্লান হবে না কোনোদিন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শোধিত হবে রক্তঋণ’- এই প্রতিপাদ্যকে যথাযথভাবে বুকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ- উদ্দীপনার মাধ্যমে আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পালিত হলো "মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪।"
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দিবসের শুরুতে প্রথম প্রহরে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)-এর নেতৃত্বে ও সকল শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে দিবসোপযোগী লাল-সবুজ পোশাক পরিধান করে মানিকগঞ্জস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর কলেজ অডিটোরিয়াম-এ শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় 'মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশনা। বিশেষ আয়োজন-এর মধ্যে ছিলো রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ'র লেখা কবিতা 'কনসেন্ট্রেশন ক্যাম্প'-এর নাট্যরূপ মঞ্চায়ন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও অধ্যক্ষ মহোদয়ের সমাপনী সম্ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd